মানবসম্পদ খাতে বিনিয়োগ না করে ব্রীজ, বিদ্যুৎকেন্দ্র, উড়ালসড়ক করাকে রক্ত, মাংসহীন কঙ্কালের সাথে তুলনা করেছেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তত্ত্ববধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা আরও বলেন, যে দেশে এখনও মৌলিক নাগরিক সুবিধার নিশ্চয়তা দেওয়া যায় না সেখানে কিছু বড় বড় ভবন করে মানুষকে উন্নয়নের বিভ্রমে ফেলা যায় বটে, তাতে আখেরে কেউ যেতেনা। আর এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না বলেই ব্যাংকের মালিকরা ভল্ট খুলে টাকা নিয়ে বিদেশে পাচার করতে পারেন।







