অন্যান্য খেলা

অকশন ব্রীজে চ্যাম্পিয়ন এমরান-শিপন জুটি

ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২

দলগত ছবি, ছয়জন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, সবাই হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

অকশন ব্রীজে চ্যাম্পিয়ন এমরান-শিপন জুটি সহ অন্যান্য প্রতিযোগীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ এর অকশন ব্রীজে চ্যাম্পিয়ন হয়েছেন মো: এমরান হোসেন (বাংলা ট্রিবিউন) ও সাঈদ শিপন (জাগো নিউজ) জুটি।

আজ ১৪ জুন, মঙ্গলবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে রানার্স আপ হয়েছেন তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই) ও তারেক সালমান (আজকালের খবর) জুটি।

এই ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছেন মাইনুল হাসান সোহেল (ইনকিলাব) ও আবু হোরায়রা তামিম (একুশে টিভি) জুটি।

ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক পরিচালনায় এই ইভেন্ট অনুষ্ঠিত হয়।

আগামী ১৬ জুন বৃহস্পতিবার বেলা ১১.৩০টায় নারী সদস্যদের লুডু ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বিষয়:Dr. Hassan Mahmud Information Minister ডিআরইউ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…