চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশনে তথ্য মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৪
বাংলাদেশ
A A
তথ্য মন্ত্রণালয়ের সভায় কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গঠিত ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশন কার্যক্রম সংক্রান্ত মতামত/ সুপারিশ প্রণয়ন কমিটি কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার ৪ এপ্রিল সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নির্দেশে গত ২৪ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিবকে আহ্বায়ক করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যদের সমন্বয়ে ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

সভায় কমিটির সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার/ লাইসেন্স ম্যানেজার মো. জুলফিকার রহমান কোরাইশী, অ্যাসোসিয়েশ অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর প্রতিনিধি নাভিদুল হক ও রাফিদ কাদের রিভু, বেক্সিমকো কমিউনিকেশনস (আকাশ) এর হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রকাশ কান্তী দাশ ও হেড অব লিগ্যাল মো. ইমতিয়াজ রহমান, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্য সচিব শাকিল আহমেদ, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি মো. ইমদাদুল হক ও মহাসচিব নাজমুল করিম ভূঁঞা অংশগ্রহণ করেন।

সভায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ ও ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা-২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশন কার্যক্রম গ্রহণের বিষয়ে বক্তব্য তুলে ধরেন সংশ্লিষ্টরা। স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ক্যাবল টিভি ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তার ওপর কমিটির সদস্যরা বিশেষ গুরুত্বারোপ করেন।

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশন কার্যক্রম সংক্রান্ত মতামত/ সুপারিশ প্রণয়ন কমিটির সদস্যরা স্ব স্ব প্রতিষ্ঠান/ সংগঠনের মতামত লিখিতভাবে আগামী ২০ এপ্রিল’র মধ্যে কমিটির নিকট জমা প্রদান করবেন। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এ সংক্রান্ত কমিটি দ্রত সময়ের মধ্যে ক্যাবল টিভি ডিজিটালাইজেশন সংক্রান্ত একটি সমন্বিত সুপারিশমালা প্রণয়ন করে তা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে পেশ করবেন।

ট্যাগ: ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশনতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিফা র‌্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ

পরবর্তী

দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা

পরবর্তী
যাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সহায়তা করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে হিট অ্যালার্ট কতদিন থাকবে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিট অ্যালার্ট কতদিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর

সর্বশেষ

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
ছবি: কক্সবাজারে বারে হামলা-পাল্টা হামলায় নিহত ২ যুবক।

কক্সবাজারে বারে হামলা-পাল্টা হামলায় নিহত ২

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার সমাপ্তি

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস-জ্বালানি সংকটে ৬২টি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT