অর্থনীতি

মে মাসে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

বাংলাদেশের বাজারে বিভিন্ন খাদ্যপণ্য ও মসলা বিক্রির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে বিভিন্ন ধরণের খাদ্যপণ্য, মসলা ও তেল বিক্রির জন্য সাজানো।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত মে মাসে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

আজ সোমবার ৫ জন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই তথ্য জানিয়েছে।

মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ৪০ বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশে। যা এপ্রিলে মাসে ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ।

খাদ্যবহির্ভূত মুদ্রাস্ফীতিও বেড়েছে। এটি গত মাসে ২৪ বেসিস পয়েন্ট বেড়ে ৯ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

এর আগে গত বছরের আগস্টে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল এই সূচকটি।

 

বিষয়:মূল্যস্ফীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…