আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষে নিহত ১২৯

ফুটবল মাঠে সংঘর্ষে আহত ও নিহতের ছবি, ইন্দোনেশিয়ার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার ফুটবল ম্যাচের মাঠে সংঘর্ষের সময় আহত ও নিহতের ছবি, ব্যাপক পুলিশি উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পদদলিত হয়ে অন্তত ১শ’ ২৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১শ’ ৮০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় আরেমা এফসি নামে একটি ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী পার্সেবায়া সুরাবায়ার কাছে হেরে যাওয়ার পরই সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করার পর ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেসময়, ভিড়ের মধ্যে পদদলিত এবং শ্বাসরোধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্ব জাভার পুলিশ প্রধান।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এমন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে পদদলিত হয়ে প্রাণহানির পরিস্থিতি তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।

২০২৩ এর মে ও জুনে ইন্দোনেশিয়ায় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজন করার কথা রয়েছে। তারআগে, এমন দুর্ঘটনায় ফুববলপ্রেমীদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।

 

বিষয়:ইন্দোনেশিয়া ফুটবল খেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…