টি-টুয়েন্টি বিশ্বকাপের বিকল্প হিসেবে তিন দল নিয়ে ঘরোয়া টুর্নামেন্ট অদম্য টি-টুয়েন্টি কাপ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আজ উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় লিটন দাসের ধূমকেতু একাদশ মুখোমুখি হবে আকবর আলীর দুরন্ত একাদশের। বিশ্বকাপে খেলতে না পারার ক্ষতি নিয়ে পড়ে থাকলে ক্রিকেটারদেরই ক্ষতি বলে মনে করেন দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন।







