ইতিহাসে প্রথম নারী নেতৃত্ব পেল ভারতের ‘কমব্যাট ইউনিট’

পাহাড়ি পটভূমিতে একটি হেলিকপ্টার ও একজন ব্যক্তি, যা বাংলাদেশের সামরিক বাহিনীর অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে প্রথমবারের মত একটি ‘ফ্রন্টলাইন কমব্যাট’ ইউনিটের নেতৃত্ব দেয়ার জন্য একজন নারীকে নির্বাচিত করা হয়েছে।
বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।
দেশটির বিমান বাহিনীর একজন গ্রুপ ক্যাপ্টেন ‘শালিজা ধামি’ পশ্চিম সেক্টরে এই দায়িত্ব পালন করবেন।
এর আগে চলতি মাসের শুরুর দিকে দেশটির সেনাবাহিনী প্রথমবারের মতো মেডিকেল বিভাগের বাইরে নারী অফিসারদের এ ধরণের দায়িত্বে নিযুক্ত করে।
ধামি ২০০৩ সালে পাইলট হিসেবে নিযুক্ত হন। তার ২৮০০ ঘণ্টারও বেশি ফ্লাইট উড়ানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি পশ্চিম সেক্টরে একটি হেলিকপ্টার ইউনিটের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভারতীয় বিমান বাহিনীর একজন গ্রুপ ক্যাপ্টেন সেনাবাহিনীর একজন কর্নেলের সমতুল্য।






