চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঁটতে না পারা সেই ছেলেটির হাতে ‘বেস্ট ড্যান্সার’র ট্রফি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
চারজন ব্যক্তি ট্রফি হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটবেলায় ঠিকভাবে হাঁটতে পারতেন না, কিন্তু সেই ছেলেই এবার জিতে নিলেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’ এর ট্রফি।

এবার ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’  সিজন ৪ এর ট্রফি জিতে নিয়েছেন স্টিভ জিরওয়া। পুরস্কার হিসেবে স্টিভ জিরওয়া পেয়েছেন ১৫ লাখ রুপি। পাশাপাশি স্টিভকে একটি ট্রফি ও একটি গাড়ি উপহার দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে, স্টিভ এই জয় নিয়ে কথা বলেছেন, প্রাইজ হিসেবে জেতা অর্থরাশি দিয়ে কী করবেন, তা নিয়েও কথা বললেন।

জয়ের মুহূর্তের দিকে ফিরে তাকিয়ে স্টিভ বলেন, ‘যখন আমি আমার যাত্রা এবং ট্রফি তুলে নেওয়ার কথা ভাবি, আমার গায়ে কাঁটা দেয়। এটা আমার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত ফল দেয়। আর কথাতেই তো আছে ধৈর্যের ফল মিষ্টি।’

‘আমি মনে করি যে, বড় হওয়ার সময় আমাকে যে সমস্ত সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, এটি তার ফলাফল। আমি আমার কঠোর পরিশ্রমকে বৃথা যেতে দিইনি।’ দীর্ঘদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম। এই জয়ের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। আমি যখন ট্রফি হাতে নিই, তখন আমার নানির চোখে-মুখে আমাকে নিয়ে যে গর্বের অনুভূতি দেখেছিলাম, বলেও জানান এই তরুণ।

ছোটবেলায় হাঁটতে পারতেন না স্টিভ। এ সময়ে তার মা ও নানি তাকে নিজের পায়ে হাঁটাতে সহযোগিতা করেছেন। এ তথ্য উল্লেখ করে স্টিভ বলেন, ‘যে ছেলেটি নিজের পায়ে চলতে পারত না, সে ফুটওয়ার্কের জন্য বিখ্যাত হয়ে গেল।’

‘মাঝে মাঝে নিজেও বিশ্বাস করতে পারি না, আমি আমার শৈশবে হাঁটতে পারতাম না। আমার নানি আর আমার মা আমাকে সব বাধা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন। তাদের শক্তি এবং উৎসাহের কারণে আমি আজ হাঁটতে এবং নাচতে পারি।’ বলেন স্টিভ।

স্টিভ ছাড়াও গ্র্যান্ড ফিনালেতে লড়াই করেন হর্ষ কেশরী, নেক্সশন, নেপো, আকাঙ্ক্ষা মিশ্রা (আকিনা), আদিত্য মালব্য। এ আসরে বিচারকের দায়িত্ব পালন করেন কারিশমা কাপুর, গীতা কাপুর, টেরেন্স লুইস। এটি সঞ্চালনা করেন জয় ভাঁনসালি ও অঙ্কিতা চৌহান।- ইন্ডিয়ান এক্সপ্রেস

 

ট্যাগ: 'ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার'জনপ্রিয় রিয়েলিটি শোস্টিভ জিরওয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে না যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিক জানাল ভারত

পরবর্তী

সিরিজ নির্ধারণী ম্যাচে শান্ত নেই, অধিনায়ক মিরাজ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা সিরিজ নির্ধারণী ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ নির্ধারণী ম্যাচে শান্ত নেই, অধিনায়ক মিরাজ

মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরাসরি: বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT