ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচে শান্ত নেই, অধিনায়ক মিরাজ

বাংলাদেশ ক্রিকেটাররা সিরিজ নির্ধারণী ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ক্রিকেটার মাঠে বসে আলোচনা করছেন, প্রস্তুতি নিচ্ছেন সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শারজায় বিকেল চারটায় নামবে টিম টাইগার্স। বিসিবি সূত্রে জানা গেছে, কুঁচকির চোট শেষ ওয়ানডে থেকে ছিটকে দিয়েছে শান্তকে। 

তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায়, তাতে ফাইনালে রূপ নিয়েছে শেষের লড়াই। প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয়টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে বাংলাদেশকে সিরিজে ফেরান শান্ত।

মন্থর উইকেটে ১১৯ বলে ৭৬ রান করে হন ম্যান অব দ্য ম্যাচ। সে ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় তাকে বসে থাকতে হয় ড্রেসিংরুমে।

প্রথম ওয়ানডেতে চোট পাওয়া মুশফিকুর রহিমকে সিরিজে আর পায়নি বাংলাদেশ। আঙুলের চোট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে দিয়েছে অভিজ্ঞ ব্যাটারকে। এবার তিন ফরম্যাটের অধিনায়ক শান্তকে নিয়েও চিন্তা বাড়ল। তাকে রেখেই রোববার ঘোষণা করা হয়েছে উইন্ডিজ সফরের দল।

বিষয়:অধিনায়ক চোট তৃতীয় ওয়ানডে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-আফগানিস্তান মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…