শিল্প সাহিত্য

‘বুকার পুরস্কার’ পেলেন ভারতীয় লেখিকা বানু মুশতাক

বানু মুশতাক বুকার পুরস্কার গ্রহণ করছেন, পটভূমিতে আন্তর্জাতিক বুকার পুরস্কার ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় লেখিকা বানু মুশতাক বুকার পুরস্কার গ্রহণের সময়, পটভূমিতে আন্তর্জাতিক বুকার পুরস্কার ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্ব সাহিত্যের অন্যতম সম্মানজনক ‘বুকার পুরস্কার’ পেলেন ভারতীয় লেখিকা বানু মুশতাক। মঙ্গলবার (১৯ মে) ঘোষণা করা হয় ৭৭ বছর বয়সী এই বিজয়ীর নাম।

বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন খেতাব হিসেবে বিবেচিত ‘ম্যান বুকার’। কান্নাড়া ভাষায় রচিত গল্পসমগ্র ‘হার্ট ল্যাম্প’ বইটির জন্য বিশেষ এই সম্মাননায় ভূষিত হন তিনি। বইটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন দিপা ভাস্তি।

দক্ষিণ ভারতে বসবাসরত মুসলিম নারীদের প্রাত্যহিক জীবনের ওপর নির্মিত ১২টি ছোট গল্প সংকলিত হয়েছে বইটিতে। যেখানে উঠে এসেছে নারীদের পারিবারিক জীবনের নানা চিত্র ও সংগ্রাম।

পেশাগত জীবনে বানু মুশতাক একাধারে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও আইনজীবী। সেইসাথে কাজ করেন নারী অধিকার নিয়েও।

বিষয়:বুকার পুরস্কার ভারতীয় লেখিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…