চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়ল মান্দারিন ভাষার ‘তাইওয়ান ট্রাভেলগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ২০, মে ২০২৬
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

মান্দারিন ভাষায় লেখা উপন্যাস ‘তাইওয়ান ট্রাভেলগ’ জয় করল আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৬। এই প্রথম মান্দারিন ভাষার কোনো সাহিত্যকর্ম মর্যাদাপূর্ণ এই পুরস্কার অর্জন করল। যৌথভাবে পুরস্কার পেয়েছেন বইটির লেখক ইয়াং শুয়াং জি এবং অনুবাদক লিন কিং।

আজ (২০ মে) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লন্ডনের টেট মডার্নে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড সমানভাবে ভাগ করে নেবেন লেখক ও অনুবাদক।

‘তাইওয়ান ট্রাভেলগ’ মূলত প্রেম, ইতিহাস, ভাষা ও ঔপনিবেশিক ক্ষমতার জটিল সম্পর্ককে ঘিরে নির্মিত একটি উপন্যাস। গল্পের পটভূমি ১৯৩৮ সালের তাইওয়ান। জাপানের নাগাসাকি থেকে তরুণ লেখক আওয়ামা চিজুকো জাহাজে করে তাইওয়ানে আসেন। জাপানি ঔপনিবেশিক সরকারের আমন্ত্রণে এলেও সাম্রাজ্যবাদী রাজনীতির প্রতি তার কোনো আগ্রহ নেই। বরং তিনি তাইওয়ানের প্রকৃত জীবনযাপন, সংস্কৃতি ও খাবারের স্বাদ জানতে চান।

ভ্রমণের একপর্যায়ে তার দোভাষী হিসেবে নিয়োগ পান তরুণী তাইওয়ানি নারী চিজুরু। বুদ্ধিমতী ও যত্নশীল এই তরুণীর সঙ্গে ধীরে ধীরে গভীর সম্পর্ক গড়ে ওঠে চিজুকোর। ট্রেনভ্রমণ, স্থানীয় খাবার ও দীর্ঘ আলাপচারিতার মধ্য দিয়ে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। তবে চিজুরুর অদৃশ্য দূরত্ব একসময় চিজুকোকে ভাবিয়ে তোলে, যার প্রকৃত কারণ তিনি বুঝতে পারেন বিচ্ছেদের পর।

আন্তর্জাতিক বুকার পুরস্কারের বিচারকমণ্ডলীর প্রধান নাতাশা ব্রাউন বলেন, উপন্যাসটি একই সঙ্গে প্রেমের গল্প এবং গভীর পোস্টকলোনিয়াল বিশ্লেষণ হিসেবে কাজ করেছে। তার ভাষায়, বইটি অত্যন্ত সূক্ষ্ম ও বহুস্তরীয় নির্মাণে সমৃদ্ধ, যা বিচারকদের মধ্যে দীর্ঘ আলোচনা তৈরি করেছে। ১৯৩০ এর দশকে জাপানি ঔপনিবেশিক শাসনের প্রেক্ষাপটে উপন্যাসটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে ভালোবাসা কি ক্ষমতার বৈষম্যকে অতিক্রম করতে পারে?

লেখক ইয়াং শুয়াং জি একাধারে কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, মাঙ্গা ও ভিডিও গেমের চিত্রনাট্যকার এবং সাহিত্যসমালোচক। ‘তাইওয়ান ট্রাভেলগ’ তার প্রথম উপন্যাস। এর আগে বইটি ২০২৪ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার এবং এশিয়া সোসাইটির বাইফাং শেল বুক প্রাইজ অর্জন করে। ইতিমধ্যে উপন্যাসটি জাপানি, কোরিয়ান, জার্মান, ইতালীয়, ডাচ ও ড্যানিশসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

Reneta

অন্যদিকে, তাইওয়ানিজ-আমেরিকান লেখক ও অনুবাদক লিন কিং বর্তমানে তাইপে ও নিউইয়র্কে বসবাস করছেন। তার লেখা বিভিন্ন সাহিত্যপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তিনি পেন ডাউ ছোটগল্প পুরস্কারও পেয়েছেন। ‘তাইওয়ান ট্রাভেলগ’ ছাড়াও তিনি ‘দ্য বয় ফ্রম ক্লিয়ারওয়াটার’ গ্রাফিক নভেল সিরিজ অনুবাদ করেছেন।

উপন্যাসের পটভূমি ও ইতিহাস নিয়ে ইয়াং শুয়াং জি বলেন, কোরিয়া ও তাইওয়ান উভয়ই একসময় জাপানি সাম্রাজ্যের উপনিবেশ ছিল। তবে কোরিয়ানদের তুলনায় তাইওয়ানিদের অনুভূতি অনেক বেশি জটিল যেখানে বিরক্তি, দ্বিধা ও নস্টালজিয়া একসঙ্গে মিশে আছে। সেই জটিল অতীতকে সমকালীন দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করেছেন তিনি।

লিন কিং বলেন, জাপানি শাসনে নিপীড়ন থাকলেও তাইওয়ানের মানুষের জীবন থেমে ছিল না। সেখানে প্রেম, হাসি, খাবার, সিনেমা ও দৈনন্দিন জীবন ছিল। কেবল ট্রমার দৃষ্টিকোণ থেকে একটি সংস্কৃতিকে বিচার করা ঠিক নয়, আর এই দৃষ্টিভঙ্গিই ‘তাইওয়ান ট্রাভেলগ’ এর সবচেয়ে বড় শক্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইওয়ান ট্রাভেলগবুকার পুরস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT