চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ক্রীড়াঙ্গনে ৯ মাসে ৫ যৌন হয়রানির ঘটনায় তোলপাড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং এবং অন্য অজ্ঞাত কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। কমনওয়েলথ গেমসে দুবার এবং এশিয়ান গেমসে একবার স্বর্ণপদক জেতা নারী কুস্তিগির ভিনেশ ফোগাট তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সামনে এনেছেন।

গত নয় মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো ভারতে নারী ক্রীড়াবিদদের যৌন হয়রানির মুখে পড়ার ঘটনা প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে উঠে এলো।

ভিনেশ কুস্তি ফেডারেশনের সভাপতিসহ কয়েকজন কোচের বিরুদ্ধে নারী কুস্তিগিরদের এবং পাশাপাশি জুনিয়র অ্যাথলেটদের ক্রমাগত যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন।

ঘটনার প্রতিবাদে বুধবার থেকে দিল্লিতে অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকসহ মোট ৩০ জন শীর্ষ কুস্তিগির প্রতিবাদ সমাবেশ করছেন। দিল্লির যন্তর মন্তরে কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন দেশটির কুস্তিগিররা। বৃহস্পতিবারও অবস্থান কর্মসূচি চলছে।

কুস্তিগির ভিনেশ ফোগাট বলছেন, জাতীয় দলের কোচরা নারী কুস্তিগিরদের বছরের পর বছর শ্লীলতাহানি করে আসছেন। কিছু বললেই ডব্লিউএফআই-এর কর্তাদের থেকে মৃত্যুর হুমকি পেতে হয়।

গত বছরের মে মাসে চেন্নাইয়ের বিখ্যাত অ্যাথলেটিক্স কোচ পি নাগরাজনের বিরুদ্ধে জাতীয় পর্যায়ের এক নারী দৌড়বিদকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। দুমাস পর আরও সাত ক্রীড়াবিদ একই ধরনের অভিযোগ উপস্থাপন করেন। পরে নাগরাজনকে গ্রেপ্তার করা হয়।

Reneta

একই মাসে জিমন্যাস্ট অরুণা বুদ্দা রেড্ডি অভিযোগ করেছিলেন, তার কোচ রোহিত জয়সওয়াল ২০২২ সালের মার্চে ট্রায়াল চলাকালীন তার সম্মতি ছাড়াই ভিডিওগ্রাফ করেছিলেন। তবে জিমন্যাস্টিক ফেডারেশন অব ইন্ডিয়া জয়সওয়ালকে শাস্তি দেয়নি। ঘটনা তদন্তে ভারতের ক্রীড়া কর্তৃপক্ষ তিন সদস্যের প্যানেল গঠন করে। তদন্ত সত্ত্বেও জয়সওয়ালকে ভারতের কমনওয়েলথ গেমস দলের কোচ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। শেষ মুহূর্তে তাকে কোচের তালিকা থেকে সরানো হয়।

পরে জুনে ভারতীয় অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোসকে নরওয়ের একটি প্রশিক্ষণ শিবির থেকে বরখাস্ত করা হয়েছিল। অপ্রাপ্তবয়স্ক এক খেলোয়াড়কে যৌন হয়রানির দায়ে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়েছিল। অ্যামব্রোস অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্কাউটিং প্রধানও ছিলেন। অভিযোগ অস্বীকার করে তিনি ফেডারেশনকে একটি আইনি নোটিশ দেন। ঘটনায় মামলা দায়ের হলে চার মাসেও কোনো অগ্রগতি হয়নি।

জুন মাসেই আসে আরেকটি অভিযোগ। স্লোভেনিয়ায় প্রশিক্ষণ এবং প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য অবস্থানকালে এক নারী সাইক্লিস্ট জাতীয় দলের প্রধান কোচ আর কে শর্মার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ সামনে আনেন। অভিযোগের কয়েকদিন পর, আরও তিনজন সাইক্লিস্ট অভিযোগ করেন যে, শর্মা তাদের বছরের পর বছর ধরে হয়রানি ও হুমকি দিয়েছিলেন। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া শর্মার সঙ্গে চুক্তি বাতিল করে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডব্লিউএফআইব্রিজ ভূষণ শরণ সিংভিনেশ ফোগাটযৌন হয়রানিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT