বাংলাদেশ

নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম

প্রতিবেদনে উল্লেখ, ইসলামিক নেতা চিমনময় ক্রিশ্চন দাস নিহত, ফেক নিউজের স্ট্যাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ইসলামিক নেতা চিমনময় ক্রিশ্চন দাসের মৃত্যুর প্রতিবেদন, ফেক নিউজের স্ট্যাম্প সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, দাবিটি মিথ্যা এবং এটি অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে।

প্রেস উইং জানায়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পেশকৃত ওকালতনামা থেকে দেখা যায় যে তার আইনজীবীর নাম অ্যাডভোকেট শুভাশীষ শর্মা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সকলকে যেকোন প্রকার উস্কানিমূলক, মিথ্যা প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েেছে।

বিষয়:অপপ্রচার ভারতীয় গণমাধ্যম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…