চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একইসঙ্গে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে ‌সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে। অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

আতিকুর রহমান রুমন বলেন, সরকার ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে। অতীতে উন্নয়নের নানা ‘গালগল্প’ শোনা গেলেও বর্তমান সরকার বাস্তব পদক্ষেপের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সমাজে মূল্যবোধের চরম অবনতি হয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামাজিক ও পারিবারিক মূল্যবোধ জোরদারে কাজ করছেন। তিনি বলেন, সরকারের যেমন নাগরিকদের প্রতি দায়িত্ব রয়েছে, তেমনি নাগরিকদেরও সরকারের প্রতি দায়িত্ব আছে। সরকার রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনতে চায় এবং অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেট সরকারের অন্যতম বড় অর্জন। তার দাবি, বাজেটের পর কোনো পণ্যের দাম বাড়েনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপপ্রচারঅপসাংবাদিকতাআতিকুর রহমান রুমনপ্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিববিরত থাকামোবাইল সাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT