চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে রথযাত্রায় হুড়োহুড়িতে নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ২৯, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের পুণ্যস্থান থেকে রথযাত্রার বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ওড়িশার পুরীতে জগন্নাথ রথযাত্রা চলাকালে পদদলিত হয়ে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন নারী। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীগুন্ডিচা মন্দিরের কাছে রথযাত্রার সময় এই দুর্ঘটনা ঘটে। পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ওই মন্দিরের কাছে জগন্নাথ দেব, বলভদ্র দেব ও দেবী সুভদ্রার ৩টি রথ পৌঁছালে ভক্তদের বিশাল সমাগম হয়।

রোববার (২৯ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে রথগুলো গুণ্ডিচা মন্দিরের কাছে দাঁড়িয়ে ছিল। এ সময় হাজারো ভক্ত সেখানে উপস্থিত হয়ে দর্শনের জন্য ভিড় করেন। হঠাৎই ভিড়ের চাপে কয়েকজন পড়ে গেলে হুড়োহুড়ি শুরু হয়। ঘটনাস্থলেই মারা যান ৩ জন যাদের মধ্যে দুই নারী।

নিহতরা হলেন, প্রভাতী দাস, বসন্তি সাহু এবং প্রেমকান্ত মহান্তি। ৩ জনই খুরদা জেলার বাসিন্দা এবং রথযাত্রায় অংশ নিতে পুরীতে এসেছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ওই স্থানে ভিড় নিয়ন্ত্রণে পুলিশের ব্যবস্থা যথেষ্ট ছিল না। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Reneta

পুরীর জেলা প্রশাসক (কলেক্টর) সিদ্ধার্থ শঙ্কর স্বাইন জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। তিনি দাবি করেন, প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল, তবে হঠাৎ করে ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওড়িশাজগন্নাথ রথযাত্রানিহত ৩ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT