চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

রবিউল হক রবি রবিউল হক রবি
৯:৪০ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৪
অপরাধ, জনপদ, ফেনী
A A
বিজিবি সদস্যরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দের জন্য অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী ৪ বিজিবি সীমান্তে চোরাচালন বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি আড়াই লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে।

ফেনী ৪ বিজিবি পরিচালক অধিনায়ক মোহাম্মদ মোশারফ হোসেন শনিবার (১৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গত ১৮ ও ১৯ অক্টোবর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ছাগলনাইয়া, মধুগ্রাম, চম্পকনগর, দেবপুর, যশপুর, খেজুরিয়া এবং জয়ন্তীনগর বিওপির বিজিবি সদস্যগন রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ছাগলনাইয়া উপজেলার লম্বাটিলা, টিলাপাড়া, ছয়ঘড়িয়া এবং পরশুরাম উপজেলার মহেশ পুস্কুরনী নামক সীমান্তবর্তী স্থান হতে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার শাড়ী, থ্রিপিস, লেহেংগা, কাশ্মিরী শাল এবং মদ আটক করা হয়েছে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য এক কোট আড়াই লাখ টাকা। আটককৃত মালামাল ফেনী কাস্টমস্ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রেরণের কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।

ফেনী ৪ বিজিবি পরিচালক অধিনায়ক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ফেনী ৪ বিজিবি ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিভিন্ন বিওপির বিজিবি সদস্যগন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার শাড়ী, থ্রিপিস, লেহেংগা, কাশ্মিরী শাল এবং মদ আটক করে। যার আনুমানিক মূল্য এক কোট আড়াই লাখ টাকা। আটককৃত মালামাল ফেনী কাস্টমস্ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রেরণের কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনী সীমান্তবিজিবিভারতীয় মালামাল জব্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা ঢাকার একাল-সেকাল

আগস্ট ৩, ২০২৬

গ্রিভসের ফিফটিতে প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের

আগস্ট ৩, ২০২৬

গ্রিসে দাবানল নেভাতে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT