বাংলাদেশ

বাংলাদেশি ৭৮ জেলে-নাবিককে আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড

ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক ৭৮ বাংলাদেশি জেলে-নাবিক. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক ৭৮ বাংলাদেশি জেলে-নাবিকের ছবি, যারা বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। জাহাজ দুটিতে থাকা ৭৮ নাবিক ও জেলেকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) কোস্ট গার্ডের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়। বর্তমানে জাহাজ দুটি ভারতের পূর্ব উপকূলের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ উপকূলে আটক রয়েছে।

যেখানে বলা হয়, আটক বাংলাদেশীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের জাহাজ দুটি ভারতের জলসীমায় গিয়ে মাছ ধরছিল। এ কারণে বিশেষ অভিযানে আটক করা হয়েছে জাহাজ দু’টিকে।

বিষয়:ভারত-বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…