রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ‘জুলাই ৩৬ মঞ্চ’ এর মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ভারতীয় সহকারি হাইকমিশন অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। ছাত্রজনতা একত্রিত হয়ে কর্মসূচি শুরু করলে পুলিশ সড়কে আটকে দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে মহানগরীর ভদ্রা মোড় থেকে রাজশাহীর ভারতীয় সহকারি হাইকমিশন অফিস ঘেরাও করা হয়।
সাড়ে ১২ টার দিকে তারা সহকারি হাইকমিশন অফিস ঘেরাও করতে গেলে পুলিশের ব্যারিকেডে পড়ে। ব্যারিকেড ভেঙে তারা সহকারি হাই কমিশনের দিকে যেতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।
অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তারা পুলিশের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





