চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির নয়াপল্টন অফিস ঘেরাও করবে ছাত্রলীগ

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৫:০৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A

বিএনপির নয়াপল্টন অফিস ঘেরাওয়ের হুমকি দিয়েছে ছাত্রলীগ। ১৫ আগস্ট নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এ ঘোষণা দেয়া হয়।

শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, ছাত্র সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অয়োজিত ছাত্র সমাবেশে দুদুকে গ্রেপ্তার ও বিএনপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান ছাত্রলীগের নেতারা।

সমাবেশে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন: ১৫ আগস্ট নিয়ে যদি আর কোন কটূক্তি করা হয় এবং প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি আসে তাহলে আমাদের বিক্ষোভ মিছিল মধুর ক্যান্টিন থেকে রাজু ভাস্কর্যে থেমে থাকবে না। আমরা তাদের নয়াপল্টন অফিস ঘেরাও করে দাঁতভাঙা জবাব দেব।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে সাদ্দাম বলেন: ‘ছাত্রলীগের নাম নিয়ে অন্যায় করে কেউ পার পাবে না। সবাই ছাত্রলীগের সাংগঠনিক রাজনীতি করুন। ভাইয়ের রাজনীতি বন্ধ করুন। এখানে আমাদের কারও কোন অনুসারী নেই। সবাই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করুন।’

তিনি বলেন: ‘বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যেমন হবে, নেতৃত্ব তেমন হতে বাধ্য।’

Reneta

কর্মীদের গেস্ট রুমের নামে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোন বিভেদ না করারও আহ্বান জানান তিনি।

সমাবেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন: ‘শামসুজ্জামান দুদু যে দুঃসাহস দেখিয়েছে। আমরা কোথাও তার ছায়া দেখতে পেলেও এর জবাব দেব। প্রধানমন্ত্রীকে নিয়ে যদি কোন চক্রান্ত হয় সারাদেশ তোলপাড় করে দেব।’

তারেক জিয়াকে পাগল আখ্যা দিয়ে সনজিত বলেন: ‘তারেকের বাবা ছিল বড় পাগল আর তারেক নয়া পাগল। তার ইশারাতেই পাগলের প্রলাপ করেছে দুদু।’

ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

দুদুকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করে লেখক বলেন: দুদুর নামে ফৌজদারি মামলা করা হবে। ইতোমধ্যে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

জয় বলেছেন: বাংলাদেশ ছাত্রলীগ যতদিন আছে আমাদের নেত্রীর গায়ে কেউ টোকাও দিতে পারবে না।

দুদুর উদ্দেশে তিনি বলেন: টকশোতে বড় বড় কথা না বলে রাজপথে এসে মোকাবিলা করুন।

ছাত্র সমাবেশ শেষে রাজু ভাস্কর্যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের হাজারও নেতাকর্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অফিস ঘেরাওছাত্রলীগনয়াপল্টনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফ্যাসিস্ট সরকার কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে: মির্জা ফখরুল

জুলাই ৬, ২০২৬

মুক্তি পেয়েই ভারতে দিলজিতের ছবির প্রদর্শন বন্ধ, কেন?

জুলাই ৬, ২০২৬

বিট্টু শর্মা থেকে খিলজি, এক অভিনেতার বিস্ময়কর রূপান্তর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT