চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফরে ভারতীয় সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৫, জুন ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে ভারতীয় সেনাপ্রধানের সম্মানসূচক সালাম ও অভ্যর্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনারেল মনোজ পাণ্ডে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। সফরের প্রথম দিনে সোমবার ৫ জুন তিনি সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাতকালে দু’জন পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাসদরে আগমনের আগে জেনারেল মনোজ পাণ্ডে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল মনোজ পাণ্ডেকে গার্ড অব অনার দেন। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

আগামীকাল চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন তিনি।

ভারতীয় সেনাবাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সফর শেষে তিনি ৭ জুন ভারতে ফিরে যাবেন বলে জানা যায়।

ট্যাগ: বাংলাদেশ সেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিষক্রিয়ার শিকার ৮০ আফগান ছাত্রী হাসপাতালে ভর্তি

পরবর্তী

মেসিকে ফেরাতে ‘সবুজ সংকেত’ লা লিগার

পরবর্তী
Lionel Messi in Paris Saint-Germain jersey during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে ফেরাতে ‘সবুজ সংকেত’ লা লিগার

অ্যালিস্টার লিভারপুলের জার্সিতে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছরের চুক্তিতে লিভারপুলে বিশ্বজয়ী অ্যালিস্টার 

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT