আন্তর্জাতিক

ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, কয়েকজন হতাহত

জনসমাগমের মধ্যে ধোঁয়া ও আতঙ্কের পরিবেশ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একটি গ্রামে জনসমাগমের মধ্যে ধোঁয়া ও আতঙ্কের পরিবেশ, স্থানীয় মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের রাজস্থানের হনুমানগড় জেলায় ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ নামক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত
৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দু’জন মহিলা বলে জানা গিয়েছে। তবে বিমানের পাইলট নিরাপদে আছেন বলে জানা গেছে।

৮ মে (সোমবার) সকালে এদুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার ধ্রুব মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরই ধ্রুব হেলিকপ্টারকে নিষিদ্ধ করে দেয়া হয়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভেঙে পড়ল বিমানবাহিনীর যুদ্ধবিমান।

এর আগে গতবছর জুলাই মাসে রাজস্থানের বারমেঢ়ে  ধসে পড়ে ভারতীয় বিমানবাহিনীর মিগ যুদ্ধবিমান এই ঘটনায় দুই জন পাইলটের মৃত্যু হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের সময়কার এই যুদ্ধবিমান এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে।

ভারতের বিমানবাহিনীর বিশ্বস্ত এই যুদ্ধ বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার। এর কারণেই ভারত সরকার ধীরে ধীরে এই বিমানের ব্যবহার কমাতে সচেষ্ট হয়েছে বলে জানা গিয়েছে।

বিষয়:বিমান বিধ্বস্ত ভারত যুদ্ধবিমান বিধ্বস্ত রাজস্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…