চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা হাতছাড়ার কষ্টের মাঝেও গর্বিত মার্করাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মার্করাম শিরোপা হাতে, গর্বিত মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনাল খেলা সাউথ আফ্রিকা ৩২ বছরের অপেক্ষার ইতি টেনে শিরোপা নির্ধারণী ম্যাচে নেমেছিল। টানা আট জয়ে অসাধারণ একটা আসর কাটানোর পর ফাইনালে জয়ের খুব কাছাকাছি গিয়েও আশাভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে। ভারতের কাছে তীরে এসে তরী ডোবার হতাশায় নিমজ্জিত এইডেন মার্করাম। প্রোটিয়া অধিনায়ক অবশ্য দল নিয়ে গর্বিত।

জয়ের জন্য ১৭৭ রান তাড়ায় ৬ উইকেট হাতে নিয়ে পাঁচ ওভারে দরকার ছিল মাত্র ৩০ রান। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৭ রানে হেরে হাতছাড়া করেছে শিরোপা। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে শেষ ওভারে স্নায়ুচাপ উতরে একাধিক ম্যাচে জিতেছিল দলটি। ফাইনালে গিয়ে আর পারল না।

চ্যাম্পিয়ন হতে না পারায় মার্করামের কথায় ছিল হাহাকারের সুর। বললেন, ‘খুব খারাপ লাগছে। আমাদের ভালো একটা টুর্নামেন্ট কেটেছে। হারের পর দলটার নিজেদের কাজ নিয়ে ইতিবাচক কিছু ভাবতে সময় লাগবে। তবে এই মুহূর্তে অবশ্যই এটা আমাদের অনেক কষ্ট দিচ্ছে।’

Banglabid

‘আমি এই দলের খেলোয়াড় এবং দলের সাথে জড়িত সবাইকে নিয়ে ভীষণ গর্বিত। আশা করি সত্যিই ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হবে। তবে এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি, সাউথ আফ্রিকানরা বিশ্বের যেখানেই থাকুন না কেনো, ভীষণ লড়াকু মানসিকতার। তারা অনেক শ্রদ্ধাশীল এবং লড়াই ছাড়া হাল ছাড়ে না।’

ফাইনালে ভারতের শক্তিশালী বোলিং লাইনআপকে যে চ্যালেঞ্জটা ছুঁড়ে দেয়া সম্ভব হয়েছিল, তা প্রশংসনীয়। বিশ্বকাপ জেতার এমন সুযোগ বারবার আসে না, সেটা অনুধাবন করছেন মার্করাম।

‘আমার মনে হয়েছিল তাদের যে স্কোরে আমরা বেধে ফেলেছিলাম, সেটা তাড়ার জন্য যথেষ্ট ছিল। ব্যাটাররাও খুবই ভালো খেলেছে। এ কারণে ম্যাচটা টানটান উত্তেজনাপূর্ণ অবস্থায় চলে এসেছিল। সত্যিই খুব ভালো একটা ক্রিকেট ম্যাচ হয়েছে। এই বিশ্বকাপেই আমরা নিজেদের অনেক ম্যাচে দেখেছি, শেষ বলটি না হওয়া পর্যন্ত এটি কখনই শেষ হয়ে যায় না।’

Reneta

‘রানতাড়ায় আমরা কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করিনি। সবসময় স্কোরবোর্ডের চাপের একটা বিষয় থাকে। বিশেষ করে শেষদিকে কিছু ঘটনা খুব দ্রুত ঘটে যায় এবং অল্প সময়ের মধ্যে মোড় বদলে যেতে পারে। তবে এটাও বলতে হবে, দুর্দান্ত একটা অবস্থানে পৌঁছেছি। এটাই প্রমাণ করে যে, আমরা যোগ্য ফাইনালিস্ট। ম্যাচটা আমরা জিততেই পারতাম। দুর্ভাগ্যবশত আমরা তা পারিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪প্রোটিয়াফাইনালভারত২৪মার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT