ক্রিকেট

আবারও বৃষ্টি, পেছাল ভারত-পাকিস্তান ম্যাচের সময়

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে, আবহাওয়া অনুকূল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে, আবহাওয়া বৃষ্টির কারণে ম্যাচ পেছানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা ছিল আগে থেকেই। শঙ্কা সত্যি করে টসের আগে নামে বেরসিক বৃষ্টি। নির্ধারিত সময়ের আধঘণ্টা পর টস হলেও খেলা গড়ানোর সুযোগ হয়নি। তার আগেই ফের হানা দিয়েছে বৃষ্টি।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। টসের ৪০ মিনিট আগে বৃষ্টি নেমে আসে নিউইয়র্কের আকাশজুড়ে। টস হয় সাড়ে আটটায়। রাত ৯টায় মাঠের লড়াই গড়ানোর কথা থাকলে ৮টা ৪০ মিনিটে দ্বিতীয় দফায় বৃষ্টি নামে।

প্রায় ২০ মিনিট পর বৃষ্টি থামে। এতে আরও দেরি হবে মাঠের লড়াই গড়াতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শুরু হবে রাত ৯টা ২০ মিনিটে।

এর আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেননি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। চোট সেরে ওঠায় ভারতের বিপক্ষে ফিরেছেন। বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার আজম খান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে ভারত।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নিউইয়র্ক পাকিস্তান২৪ ভারত২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…