চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৮৬ রানে এগিয়ে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দিন আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারও খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্যাটে নামে ভারত। প্রায় দেড় দিন ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রান টপকেছে শুভমন গিলের দল। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলেছে ভারত, প্রথম ইনিংসে এগিয়ে আছে ২৮৬ রান।

আহমেদাবাদে দ্বিতীয় দিন সকালে ২ উইকেটে ১২১ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন লোকেশ রাহুল ও অধিনায়ক গিল। রাহুল ১০০ করে আউট হওয়ার আগে ফিফটি করে সাজঘরের পথ ধরেন গিল। এরপর ধ্রুভ জুরেল ও রবীন্দ্র জাদেজা ব্যাটে জাদু দেখান, তুলে নেন সেঞ্চুরি। দিনে তিন সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থায় পৌঁছায় ভারত।

উইকেটকিপার ব্যাটার জুরেল ১২৫ করে আউট হলেও ১০৪ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন জাদেজা। ৯ রানে তাকে সঙ্গ দেবেন স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ভারতের পড়া ৫ উইকেটের ২টি নিয়েছেন রস্টন চেজ, একটি করে উইকেট নিয়েছেন জেডান সিলস, জোমেল ওয়ারিকান এবং খারি পিয়েরে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মোটেও সুবিধা করতে পারেনি উইন্ডিজ। দলটি প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৬২ রানে। সর্বোচ্চ ৩২ রান করেছেন জাস্টিন গ্রিভস, শাই হোপ ২৬ এবং রস্টন চেজ করেন ২৪ রান। মোহাম্মদ সিরাজ ৪টি ও জাসপ্রিত বুমরাহ নেন ৩টি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজচেজজাদেজাজুরেলবুমরাহভারতরাহুললিড স্পোর্টসসিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে হচ্ছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান: তথ্যমন্ত্রী

জুন ১৭, ২০২৬

‘ইন্দো’ বাদ দিয়ে পুরনো নামে ফিরল মার্কিন সামরিক কমান্ড, বিতর্কে ভারতের মানচিত্র

জুন ১৭, ২০২৬

ম্যাচ জিতে যা বললেন লিওনেল মেসি

জুন ১৭, ২০২৬
ছবি: বিবিসি

জীবনের ঝুঁকি নিয়ে বাইকারদের পাকিস্তানে ইরানি তেল পাচার

জুন ১৭, ২০২৬

বায়ুদূষণের অভিযোগে ইলন মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, খারিজ চায় ট্রাম্প প্রশাসন

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT