চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

 ‘ভারত অসাম্প্রদায়িকতার কথা বললেও ভেতরে কট্টর হিন্দুত্ববাদী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা সমাবেশে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সঙ্গে কেউই বন্ধুত্ব করতে পারে না বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ভারত অসাম্প্রদায়িকতার কথা বললেও ভেতরে কট্টর হিন্দুত্ববাদী।

আজ রোবার নয়াপল্টনে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশকে ছোট করে দেখতে বারণ করে ভারতের উদ্দেশ্যে রিজভী বলেন, আমরা আকাশ-পাতাল, ভূমি সব দিক দিয়ে দেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমাদের সামরিক বাহিনীর সদস্যরা আছে। দেশের ১৮ কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছে।

তিনি বলেন, ভারতের মন ভালো নেই। কারণ ওদের সঙ্গে শ্রীংলকা নেই, পাকিস্তান নেই, ভুটান নেই, নেপাল নেই। ছোট একটি দেশ মালদ্বীপও ওদের সঙ্গে নেই। এখন বাংলাদেশকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে। ওরা মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও ভেতরে কট্টর হিন্দুত্ববাদী।

ভারতের ভিসা দেওয়া বন্ধ করার প্রসঙ্গ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন: কোনো লাভ নেই। কলকাতার মার্কেট বন্ধ, অনেক ক্লিনিক বন্ধ। আমাদের দেশের ভিসা বন্ধ করে তো আমাদের উপকারই করেছে ভারত। ডলার পাচার হবে না। অনেক টাকা চলে যেত ভারতে। এখন টাকাও যাবে না। আর ভোগ্যপণ্য না দিলে দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে। আমাদের রিজার্ভ বাড়বে। এতে আমাদের লাভই হল।

ভারতের লোকজন বাংলাদেশের ইলিশের জন্য তাকিয়ে থাকে এমন ইঙ্গিত দিয়ে রিজভী আরও বলেন: আমাদের সুস্বাদু ইলিশের জন্য সবাই তাকিয়ে থাকে। ইলিশ নেন কেন? আসলে ভারত সবসময় বিদ্বেষ ছড়ায়। এরা বাংলাদেশকে সহ্য করতে পারে না। আমাদের দেশে শতভাগ স্যানিটারি সিস্টেম রয়েছে। অথচ কলকাতা থেকে দিল্লি যাবে দেখবে ৬০ ভাগের বেশি স্যানিটারি নাই। কিসের এতো অহংকার। ওরা আসলে ভয়ংকর সাম্প্রদায়িক। ভিন্ন ধর্মের প্রতি প্রতিহিংসা ছাড়া কোনো রাজনীতি নেই।

বিএনপির মুখপাত্র বলেন, ভারতের জনগণের ভোট দিয়ে ইচ্ছামত সরকার পরিবর্তন করতে পারে। অথচ আপনারা শেখ হাসিনাকে সর্মর্থন করছেন, যিনি কিনা ১৬ বছর দেশের জনগণকে বন্দি করে রেখেছিল। তার মানে কি আপনারা বাংলাদেশের জনগণকে পছন্দ করেন না? বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শ্রদ্ধা করেন না? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারতের শাসকগোষ্ঠী যা করছে, পৃথিবীর ইতিহাসে তা আগ্রাসন ছাড়া আর কিছু না।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘আমরা ভারতকে বন্ধু ভেবেছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে প্রভুর ন্যায় আচরণ করছে। আমরা বন্ধু সুলভ আচরণ চাই। আমরা কোনো প্রভুসুলভ আচরণ মানব না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিল তার দেশের বাইরে কোনো প্রভু নেই। কোনো সম্পত্তিও নেই।’

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা দুঃখজনক। তারা হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

ট্যাগ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবভারত কট্টর হিন্দুত্ববাদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব স্থানীয় সরকার প্রতিনিধিদের: বদিউল আলম

পরবর্তী

বিদ্রোহীদের সাথে হাত মিলিয়ে নির্বাচনের কথা বললেন সিরিয়ার প্রধানমন্ত্রী

পরবর্তী
সিরিয়ার প্রধানমন্ত্রী বৈঠকে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্রোহীদের সাথে হাত মিলিয়ে নির্বাচনের কথা বললেন সিরিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন জরুরি: টিআইবি

সর্বশেষ

স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT