চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সবচেয়ে শক্তিশালী

বলছেন ইয়ন মরগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ২৮, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ছোট সংস্করণ টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে কদিন পর, ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন জশ বাটলারের ইংল্যান্ড। আসর শুরুর আগে কারা সবচেয়ে শক্তিশালী দল, সে বিষয়ে নানাজন নানান মত দিচ্ছেন। ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান বলছেন, এবারের বিশ্বকাপে ভারত সবচেয়ে শক্তিশালী দল।

‘চোট থাকলেও আসরজুড়ে ভারত সবচেয়ে শক্তিশালী দল। তাদের শক্তি এবং গভীরতা প্রকৃতপক্ষে অসাধারণ। তাদের ১৫ জনের দলে জায়গা না পাওয়া খেলোয়াড় সম্পর্কে আমরা কথা বলছি, কারণ তাদের নিয়ে কথা বলার মতো গুণাবলী ওই খেলোয়াড়দের মধ্যে আছে।’

‘তারা আমার কাছে ফেভারিট, কাগজে-কলমে তাদের যে শক্তি আছে, সেটা যদি ঠিকঠাক প্রয়োগ করতে পারে। আসরে যেকোনো দলকে তারা সহজেই হারাতে পারবে।’

ওপেনার শুভমন গিল ও উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুলের দলে জায়গা না পাওয়া নিয়েও বলেছেন ইংলিশদের সাবেক অধিনায়ক, ‘আমি যদি নির্বাচক প্যানেলে থাকতাম, তাহলে একটি পরিবর্তন আসতো। তরুণ ব্যাটার যশ্বী জয়সওয়ালের জায়গায় গিল দলে ঢুকত।’

‘আমি তার সাথে খেলেছি, জানি কীভাবে সে চিন্তা করে। জানি কীভাবে সে কাজ করে। আমার মনে হয়েছে বড় আসরে সে ভবিষ্যতের নেতা, বিশ্বকাপের মতো আসরে ব্যাটারের চেয়ে তার মধ্যে নেতার ভূমিকা বেশি পাওয়া যেত।’ গিল সম্পর্কে বলেছেন মরগান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড২৪গিলটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাটলারভারত২৪মরগানরাহুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT