চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে দিল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে মালয়েশিয়ার পর স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে দারুণ শুরু পেয়েছিল পাকিস্তান। তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের কাছে অঘটনের শিকার হয় বিসমাহ মারুফের দল। একদিন পরই আবার ভারতের মেয়েদের হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রানের লক্ষ্য ছোড়ে পাকিস্তান। জবাবে ১৩ রান দূরে থামে হারমানপ্রিত কৌরের দল। সবকয়টি উইকেট হারিয়ে ভারত তুলতে পারে ১২৪ রান।

মেয়েদের এশিয়া কাপে টানা তিন জয় পাওয়া ভারত রানরেটের ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে আছে। চিরপ্রতিদ্বন্দ্বী দলটিকে হারিয়ে তাদের সমান ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লঙ্কান ও থাই মেয়েদের চেয়ে রানরেটে এগিয়ে তিনে বাংলাদেশ। ৭ দলের শীর্ষ চার দল গ্রুপপর্ব শেষে খেলবে সেমিতে।

Banglabid

শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামা পাকিস্তান ব্যাটিংয়ে দারুণ শুরু পায়। ২৬ রানের ওপেনিং জুটিতে মুনিবা আলী ১৭, সিদ্রা আমিন ১১ রান করে ফিরলে চাপে পড়ে দলটি। ৭ রানের ব্যবধানে শুরুর ৩ উইকেট হারিয়ে ফেলে।

চতুর্থ উইকেটে ৭৬ রানের জুটি গড়েন বিসমাহ ও নিদা দার। ৩৫ বলে ৩২ রান করেন পাকিস্তান অধিনায়ক। ৩৭ বলে ৫ চার এক ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন নিদা। শেষদিকে দ্রুত উইকেট হারালে ১৩৭ রানের বেশি যেতে পারেনি তারা।

জবাবে ভারতের দুই ওপেনারও আনেন দারুণ শুরু। ২৩ রানের মাথায় প্রথম বিপর্যয়, সাব্বিহিনেনি মেঘানাকে ১৫ রানে ফিরিয়ে দেন নাস্রা সিন্ধু। পরে পাকিস্তানের এ বোলার তুলে নেন আরও ২টি উইকেট। কোটার ৪ ওভারে খরচ করেন ৩০ রান। ভারতের দুজন করে ব্যাটারকে ফিরিয়েছেন সাদিয়া ইকবাল, নিদা দার।

Reneta

দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে ব্যর্থ হতে থাকেন ভারতের মেয়েরা। দলীয় ৫০ রানের মাথায় তৃতীয় উইকেট হিসেবে ফেরেন স্মৃতি মন্দানা। ১১-১৫ ওভারের ভেতর ভারত হারায় মিডল অর্ডারকে।

শেষদিকে উইকেটরক্ষক ব্যাটার রিতা ঘোষের ১৩ বলে ২৬ রানের ক্যামিওতে হারের ব্যবধান কমে। শেষ দুই ওভারে ২৩ রানের সমীকরণ মেলাতে গিয়ে রেনুকা-রিতারা থেমেছেন ১২৪ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবাংলাদেশভারতমেয়েদের এশিয়া কাপ-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT