বাংলাদেশ

ভারত-পাকিস্তান উত্তেজনা: ভূ-রাজনৈতিক খেলায় বাংলাদেশকে পা না দেয়ার আহ্বান

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি রাজনীতিবিদ অফিসে বসে আলোচনা করছেন, পর্দার পেছনে হালকা রঙের দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে দুই দেশের ভূ-রাজনীতির খেলায় যেন বাংলাদেশ পা না দেয় সেদিকে দৃষ্টি দেয়া উচিত।

এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য ধরে রাখতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি।

ভারত সীমান্তে পুষ ইন ঠেকাতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে নজর রাখার ওপর গুরুত্বারোপ করেছেন মতিউর রহমান।

ভারত পাকিস্তানের চলা যুদ্ধ পরিস্থিতির সুযোগে যেন হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়িয়ে অনাকাঙ্খিত উত্তেজনা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখঅসহ কূটনৈতিক আলোচনার মাধ্যমে এর সমাধানের আহ্বান ডিবেট ফর ডেমোক্রেসির।

বিষয়:ডিবেট ফর ডেমোক্রেসি দৈনিক মানবজমিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…