ক্রিকেট

‘কেনিয়ার কাছে হারলেও পাকিস্তানের কাছে নয়’

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সময় যত গড়াচ্ছে, ওয়ানডে বিশ্বকাপের পর্দা ওঠার সময় কাছে আসছে। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলা আসরের পর্দা নামবে ১৯ নভেম্বর। চূড়ান্ত সূচি ও টিকিট বিক্রির দিনক্ষণ নিশ্চিত করেছে আইসিসি। ১৪ অক্টোবর গড়াতে চলেছে ভারত ও পাকিস্তানের মহারণ। হাইভোল্টেজ ম্যাচ সামনে রেখে দুদলের চিরপ্রতিদ্বন্দ্বীতার কথা মনে করিয়ে দিলেন ভারতের সাবেক স্পিনার অনিল কুম্বলে।

বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেছেন কুম্বলে। পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচে হারলে সেসময় ভক্তদের সাংঘর্ষিক আচরণকে স্মরণ করে বলেছেন, “আমাদের সময়ে স্লোগান ছিল, ‘কেনিয়ার কাছেও হারলেও পাকিস্তানের কাছে নয়।’ খেলোয়াড়দের উপর চাপ এবং প্রত্যাশা ছিল। ভারত-পাকিস্তানের ম্যাচগুলো এখনও সেভাবেই খেলা হচ্ছে।”

ভারত-পাকিস্তান ম্যাচে স্বাভাবিক একটি প্রতিযোগিতা হিসেবে ধরে লড়াই করতে দুদলকে পরামর্শও দিয়েছেন কুম্বলে। বলেছেন, ‘এটিকে শুধু অন্য একটি ম্যাচ হিসেবে বিবেচনা করা উচিত।’

২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় এশিয়া কাপে গ্রুপপর্বের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। পরের রাউন্ডে দুদল কোয়ালিফাই করলে ১০ সেপ্টেম্বর শীর্ষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে আরও একবার।

বিষয়:এশিয়া কাপ-২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কুম্বলে পাকিস্তান ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…