চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে ২৪১ রানের পুঁজি পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ব্যাটসম্যান বলের সামনে ড্রাইভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজয় দেখেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি আসরের আয়োজক দল। ধীরগতির ব্যাটিং শেষে ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছে তারা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ৪৯.৪ ওভারে ২৪১ রানে গুটিয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল।

পাকিস্তানি ব্যাটাররা দেখে শুনেই খেলেছেন। ১৫২ বল ডট খেলেছেন তারা। ছিল না খুব বেশি বাউন্ডারিও। পুরো ইনিংসে ছক্কা এসেছে তিনটি এবং চার এসেছে কেবল ১৪টি। ছক্কা তিনটিই এসেছে শেষ দিকে।

ধীর গতিতেই রান তুলেছেন সৌদ শাকিল ও রিজওয়ানরা। শাকিল ৭৬ বলে ৬২ রান করেছেন, চার মেরেছেন পাঁচটি। ৩ চারে ৭৭ বলে ৪৬ রান করেন রিজওয়ান। বাবর আজম ৫ চারে ২৬ বলে ২৩ রান করেন। বাকিদের চার আসে কেবল নাসিম শাহের ব্যাট থেকে। ১৬ বলে ১৪ রান করেন তিনি।

তিন ছক্কার দুটি এসেছে খুশদিল শাহ’র ব্যাট থেকে। ৩৯ বলে ৩৬ রান করেন তিনি। তৃতীয় ছক্কাটি মেরেছেন হারিস রউফ। ৭ বলে ৮ রান করেন তিনি। এছাড়া সালমান আঘা ২৪ বলে ১৯ রান করেন। ইমাম-উল-হক ২৬ বলে ১০ রান করেন।

ভারত বোলারদের মধ্যে কূলদীপ যাদব তিন উইকেট নেন। হার্দিক পান্ডিয়া নেন দুটি উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইপাকিস্তানভারতরিজওয়ানরোহিতলিড স্পোর্টসশাকিল
শেয়ারTweetPin

সর্বশেষ

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, রেস্তোরাঁয় খাবারের দাম চড়া

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT