চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বন্যা ব্যবস্থাপনায় ভারতের সহায়তার প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ২০, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি  বন্যা ব্যবস্থাপনা ও ক্ষতিগ্রস্ত মানুষের ভোগান্তি প্রশমনে ত্রাণ তৎপরতা চালাতে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত।

বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর  বলেন, ‘এই সুযোগে আমি জানাতে চাই, বন্যা ব্যবস্থাপনা ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রে যে কোন ধরনের সুনির্দিষ্ট পন্থা থাকলে, আমরা আপনাদের সহায়তা করতে পারি।’

রোববার সন্ধ্যায় এখানে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশন (জেসিসি)-র বৈঠকে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখায় সহায়ক হতে পারলে ভারত খুবই সন্তষ্ট হবে।

সূত্র জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন নগরীর হায়দারাবাদ হাউজে অনুষ্ঠিত জেসিসি’র সপ্তম দফার বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। সেখানে নিরাপত্তা, বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা থেকে শুরু করে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

বর্তমানে বাংলাদেশের সিলেট অঞ্চলের ব্যাপক বন্যার কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘আমরা বাংলাদেশের উত্তরাঞ্চলে নজিরবিহীন বন্যায় আমাদের সহায়তা ও সংহতির কথা জানাতে চাই।’

Reneta

বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক কার্যক্রমের ব্যাপারে তিনি বলেন, ভারত বিভিন্ন নতুন খাত- কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, স্টার্টআপ ও ফিনটেকের ব্যাপারে এই দুই দেশের মধ্যে বন্ধন তৈরি করতে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছে।

তিনি আরো বলেন, এইগুলো হচ্ছে প্রকৃত ক্ষেত্র যা নিয়ে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী একত্রে কাজ করা প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT