চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার মঞ্চে কিউইদের আড়াইশ পেরোনো চ্যালেঞ্জ দিল ভারত

টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের শুরুতে ব্যাটে নেমে তিন ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান করেছে ভারত। তাতেই হয়েছে রেকর্ড। টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। আর এবারের বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ। প্রথমটিও ভারতেরই।

আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে আড়াইশ রানের বেশি তাড়া করে জয়ের ঘটনা আছে একটিই। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের ২৫৮ রান তাড়া করে জিতেছে সাউথ আফ্রিকা। সে হিসেবে কিউইদের শিরোপা জিততে হলে গড়তে হবে রেকর্ড।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার রাতে সোয়া লাখের বেশি ধারণক্ষমতার মাঠে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। আগে ব্যাটে নেমে শুরু থেকেই ঝড় তোলেন ভারতের দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা।

প্রথম দুই ওভার দেখে-শুনেই পার করেন স্যামসন-অভিষেক। এরপর কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। একের পর এক চার-ছক্কায় প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৯২ রান পেয়ে যায় ভারত।

১৮ বলেই ফিফটি তুলে নেন অভিষেক। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২১ বলে ৫২ রান করে আউট হন অভিষেক। এরপর ক্রিজে আসা ইশান কিষানকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালিয়ে যান স্যামসন। ১০৫ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। ইনিংসে ১৬তম ওভারে বোলিংয়ে এসে তিন উইকেট তুলে নিয়ে ভারতের রানের লাগাম কিছুটা টেনে ধরেন জিমি নিশাম।

স্যামসন ৪৬ বলে ৮৯, ইশান কিষান ২৫ বলে ৫৪ ও রানের খাতা খোলার আগেই সূর্যকুমার সাজঘরে পাঠান নিশাম। শেষ দিকে শিভম দুবের অপরাজিত ৮ বলে ২৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে ভারত।

Reneta

নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে ৪৬ রান খরচায় ৩ উইকেট নেন জেমস নিশাম। এছাড়া একট উইকেট শিকার করেন রাচিন রবীন্দ্র ও মেট হেনরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ডভারতমিচেল স্যান্টনারলিড স্পোর্টসসূর্যকুমারস্যামসন
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT