চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯০ বছরে প্রথমবার কিউইরা হোয়াইটওয়াশ করল ভারতকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, বাংলাদেশি ক্রিকেটাররা হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাটিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজে সফরকারী নিউজিল্যান্ডের কাছে ৩-০তে হেরে গেছে ভারত। হারের মধ্য দিয়ে বেশকিছু ভুলতে চাওয়ার মতো রেকর্ড করেছে স্বাগতিকরা, যেগুলো আবার স্মরণীয় হয়েছে নিউজিল্যান্ডের জন্য। ২৫ বছর পর ঘরের মাটিতে আবারও হোয়াইটওয়াশ হয়েছে রোহিত শর্মার ভারত।

তিন ম্যাচের সিরিজে ঘরের মাটিতে ভারতের ৩-০তে হোয়াইটওয়াশ হওয়ার ঘটনা এটাই প্রথম। ৯০ বছরের মুখোমুখি ইতিহাসে ২০২৪ সালে এসে কিউইদের কাছে এমন ‘উপহার’ পেল ভারত। এর আগেও ঘরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত, সেটি দুই ম্যাচের সিরিজে ২-০তে হেরে। ১৯৯৯-২০০০ সালের ওই মৌসুমে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-০তে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।

১৯৩৩ সালে ঘরের মাটিতে টেস্ট খেলা শুরু করেছে ভারত। এ সময়ের মধ্যে ঘরে ২৯৪টি টেস্ট খেলেছে তারা। ঘরে খেলা ৮৯টি সিরিজের মধ্যে তারা হেরেছে মাত্র ১৮ সিরিজে। ২০০১ সালের পর ভারতে এসে সিরিজ জেতা তৃতীয় দল নিউজিল্যান্ড। আর ২০১২ সালে ইংল্যান্ডের কাছে ২-১এ সিরিজ হারের পর ঘরে এটাই প্রথম হার রোহিতদের।

Banglabid

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ২৩৫ রানে থেমেছিল নিউজিল্যান্ড। জবাবে ভারত প্রথম ইনিংসে ২৬৩ রান তোলে। লিড পায় ৩৮ রানের। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ১৭৪ রানে অলআউট হলে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪৬ রান। তাড়ায় নেমে ১২১ রানে অলআউট হয়ে গেছে রোহিত শর্মার দল। হেরেছে ২৫ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডনিউজিল্যান্ডভারতরোহিতলিড স্পোর্টসল্যাথামসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT