চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারিন ঝড়ে টেবিলের শীর্ষে কলকাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
কলকাতা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্যাচে আট জয়ে প্লে-অফ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে কেকেআর। সবশেষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৯৮ রানের বড় জয় পেয়েছে।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ঘরের মাঠে রোববার টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটে পাঠান অধিনায়ক লোকেশ রাহুল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে ২৩ বল হাতে রেখে ১৩৭ রানে অলআউট হয় লক্ষ্ণৌ।

জয়ে রাজস্থানকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছে স্টার্ক-রাসেলদের দল, পয়েন্ট ১৬। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজস্থান এবং এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে চেন্নাই।

Banglabid

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় লক্ষ্ণৌ। ৭ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ওপেনার কুলকার্নি। মার্কাস স্টয়নিসকে নিয়ে রান তুলতে থাকেন রাহুল। জয়ের জন্য তা পর্যাপ্ত ছিল না।

লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ ২১ বলে ৩৬ রান করেন স্টয়নিস এবং অধিনায়ক রাহুলের ব্যাটে আসে ২১ বলে ২৫ রান। বাকিদের কেউই কলকাতার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারেননি। ১৬.১ ওভারে ১৩৭ রান তুলে গুটিয়ে যায় দলটি।

কলকাতার হয়ে হার্শিত রানা এবং বরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নেন। আন্দ্রে রাসেল দুটি, মিচেল স্টার্ক এবং সুনীল নারিন একটি করে উইকেট শিকার করেন।

Reneta

এর আগে, কলকাতার দুই ওপেনার সুনীল নারিন ও ফিল সল্টের তাণ্ডবে ৪.২ ওভারে ৬১ রান আসে।

জুটি ভেঙে ১৪ বলে ৩২ রান করে সল্ট আউট হলেও ঝড় থেমেনি নারিনের ব্যাটে। ৬ চার ও ৭ ছক্কায় ৩৯ বলে ৮১ রান করে ফেরেন ক্যারিবীয় তারকা।

নারিনের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন বাকিরাও। অংকৃষ রঘুবংশী ২৬ বলে ৩২, আন্দ্রে রাসেল ৮ বলে ১২ এবং রিংকু সিং ১১ বলে ১৬ রান করেন।

কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ারের ১৫ বলে ২৩ রানের সঙ্গে একটি ক্যামিও ইনিংস খেলেন রমনদীপ সিং। ৪১৬.৬৬ স্ট্রাইক রেটে ৬ বলে ২৫ রানের একটি ইনিংস খেলেন রমনদীপ। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে ফেলে কলকাতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকলকাতানারিনফিল সল্টলক্ষ্ণৌলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ন্যূনতম শিক্ষার অধিকার পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি করা হচ্ছে

পরবর্তী

বিমানে ওঠার আগে কুয়েত বিমানবন্দরে বাংলাদেশির মৃত্যু

পরবর্তী
কুয়েত বিমানবন্দরে একজন ব্যক্তি শুয়ে আছেন, পাশে লাগেজ ও কাউন্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানে ওঠার আগে কুয়েত বিমানবন্দরে বাংলাদেশির মৃত্যু

ইসরায়েলি পুলিশ আল-জাজিরার অফিসে অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আল-জাজিরার অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান

সর্বশেষ

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT