চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A

মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে ভারত। গত ১০ মার্চ প্রথম ধাপে মালদ্বীপ থেকে ২৫ জন সেনা সদস্য প্রত্যাহার করে নেয় দেশটি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ ১২ মার্চ এক প্রতিবেদনে জানিয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দেশটিতে অবস্থানকারী সৈন্যদের চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ভারত মালদ্বীপে অবস্থান করা নজরদারি বিমান পরিচালনাকারী সামরিক কর্মীদের প্রত্যাহার শুরু করেছে।

এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর নয়াদিল্লির সাথে আলোচনা করে আগামী ১০মে’র মধ্যে মালদ্বীপে অবস্থান করা ৮৯ জন ভারতীয় সেনাদের দেশত্যাগের নির্দেশ দেন। তিনি তখন বলেন, আগামী ১০ মে’র পর মালদ্বীপে কোন ভারতীয় সৈন্য থাকবে না।

মালদ্বীপভিত্তিক সংবাদ মাধ্যম মিহারু জানিয়েছে, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে ভারতীয় সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে যদিও মালদ্বীপ বা ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি।

উল্লেখ্য, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সম্মতির ভিত্তিতে দেশটিতে ৮৯ জন ভারতীয় সেনা মোতায়েন করেছিল ভারত যার উদ্দেশ্য ছিল ভারত মহাসাগরে চীনের তৎপরতার ওপর নজরদারি করা। তবে এর পাশাপাশি টিকাদান কর্মসূচি, মালদ্বীপের জনবসতিপূর্ণ দ্বিপগুলোতে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার কাজও করতেন ভারতীয় সেনারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতমালদ্বীপসৈন্যসৈন্য প্রত্যাহার
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT