বাংলাদেশ

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন নিয়ে মন্তব্য করেনি ভারত

ভারতীয় প্রতিনিধি তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় প্রতিনিধি তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন নিয়ে মন্তব্য করছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংসদ নির্বাচন পরিকল্পনামতো হোক এমনটা চায় ভারত। একই সাথে শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচনও কামনা করে দেশটি। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে কোন মন্তব্য করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

বৃহস্পতিবার ৩ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচিকে তার সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন। তবে তত্ত্বাবধায়ক নিয়ে প্রশ্ন করলে তিনি প্রশ্নের উত্তর দেননি।

মুখপাত্র বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন, ভোট সেভাবেই হবে। সবকিছু তারাই নির্ধারণ করবেন।

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশ তৎপর। বিশ্ব থেকে নানা রকম মন্তব্য করছে, পরামর্শ দিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দলের তৎপরতাও বেড়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারও অনেক দিন পর মাঠের প্রধান বিরোধী দল বিএনপির নেতাদের সাথে বৈঠক করেন। সেই বৈঠকের পর বিএনপি নেতারা বলেন, তাদের আশা, ভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।

এসব বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হলে অরিন্দম বাগচি বলেন, নির্বাচন ঘিরে ওই দেশে বহু ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। অনেকেই অনেক মন্তব্য করছেন। আন্তর্জাতিক দুনিয়াও অনেক মন্তব্য করছে। কিন্তু ভারত তো ভারতই। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশের ঘটনাবলির প্রতিক্রিয়া ভারতের ওপর পড়ে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই প্রসঙ্গে বলেন, বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছানুসারেই হবে। ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে। তবে এখনই সে বিষয়ে মন্তব্য করার মত অবস্থানে ভারত নেই। তিনি বলেন, ভারত চায় নির্বাচন পরিকল্পনামাফিক হোক। সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি নেতাদের মন্তব্য নিয়ে মুখপাত্র কিছু বলতে চাননি। ভারতের হাইকমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক নিয়েও তিনি কোন মন্তব্য করেননি।

বিষয়:তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিস্থিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…