রাজনীতি

বিএনপির লংমার্চ: আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত

বাংলাদেশ-ভারত সীমান্তে সেনা মোতায়েনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা সদস্যরা বাংলাদেশ-ভারত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির আগরতলা অভিমুখে লংমার্চের পরিপ্রেক্ষিতে ভারতের দিকে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। তবে সীমান্ত অবশ্য সম্পূর্ণরূপে বন্ধ করা হয়নি বলেও জানা গেছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগরতলায় আন্তর্জাতিক সীমান্ত চেক পোস্টে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কিরণ কুমার কে।

তিনি বলেন, গত এক সপ্তাহ ধরেই আমরা বাড়তি পুলিশ বসিয়েছি এখানে। ২৪ ঘণ্টা সতর্কতা রয়েছে। বিএসএফের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছি আমরা। সীমান্তবর্তী অঞ্চল ও সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে টহল দেওয়া চলছে। সীমান্তেও প্রহরা বাড়ানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

সীমান্ত চেকপোস্টে গিয়ে দেখা যায়, সেখানে সীমান্তের কাছে বিএসএফ যেমন বাড়তি বাহিনী মোতায়েন করেছে, তার সাথে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং ত্রিপুরা স্টেট রাইফেলস-এর সদস্যরাও রয়েছেন।

সীমান্ত অবশ্য বন্ধ করা হয়নি। কয়েকজনকে সীমান্ত পেরিয়ে ভারতে যেতে দেখা গেছে।

বিষয়:বাংলাদেশ ভারত সীমান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…