চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের একাদশে ‘১২ জন’, ক্ষোভ বাটলারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। প্রথম চার টি-টুয়েন্টি শেষে সূর্যকুমার যাদবের দল ৩-১ ব্যবধানে সিরিজ জিতে বসে আছে। বিতর্ক বেধেছে চতুর্থ ম্যাচে এসে। ভারত একজন অলরাউন্ডারের পরিবর্তে দ্বিতীয় ইনিংসে একজন ফুলটাইম পেসারকে খেলিয়েছে। যা নিয়ে চলছে তুমুল বিতর্ক। হারের পর ইংলিশ অধিনায়ক জস বাটলার বলছেন, ‘১২ জনের একাদশ’ নিয়ে খেলেছে ভারত।

পুনেতে শুক্রবার ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারতকে টেনে তোলায় বড় ভূমিকা রাখেন শিভম দুবে। ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন বাঁহাতি। ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ৮৭ রানের জুটি গড়েন হার্দিক পান্ডিয়ার সঙ্গে। ৩০ বলে ৫৩ করেন পান্ডিয়া।

ইনিংসের শেষ বলে রানআউট হওয়া শিভমের ব্যাটিংয়ের সময় একবার বল লেগেছিল হেলমেটে। পরে আর ফিল্ডিংয়ে নামেননি ৩১ বর্ষী তারকা। তার ‘কনকাশন বদলি’ হিসেবে নামেন হার্ষীত রানা। ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন শিভম, পরে আবার তার পরিবর্তে নামা হার্ষীত বল হাতে নেন ৩ উইকেট।

Banglabid

দুবে একজন অলরাউন্ডার, যার ব্যাটিংটা মূলত দলের প্রধান শক্তি। এর বাইরে অনিয়মিত মিডিয়াম পেসারের ভূমিকায়ও তাকে দেখা যায়। কিন্তু অনিয়মিত একজন বোলারের জায়গায় ফুলটাইম পেসার রানাকে নেয়ায় ইংলিশদের আপত্তি। যা কোনোভাবেই মানতে রাজি নন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

ম্যাচ শেষে জস বাটলার বলেছেন, ‘এটি সঠিক রিপ্লেসমেন্ট ছিল না। সমান রিপ্লেসমেন্টের জন্য হয়তো দুবেকে ঘণ্টায় ২৫ মাইল গতিতে বল করতে হবে, নয়তো ব্যাটিংয়ে উন্নতি করতে হবে রানাকে। যখন ব্যাট করতে নামি, তখন আমার মনে প্রশ্ন জাগে যে, হার্ষীত কার পরিবর্তে খেলছে? তারা বলল যে তাকে কনকাশন রিপ্লেসমেন্ট হিসেবে নেয়া হয়েছে, যার সঙ্গে আমি একমত নই। কিন্তু খেলার অংশ ভেবেই জয়ের লক্ষ্যে ম্যাচটা চালিয়ে নেই।’

এরপর মজার ছলেই ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘সম্ভবত পরের ম্যাচে আমরা টসে এসে বলব যে আমরা ১২ জন নিয়ে খেলছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডটি-টুয়েন্টি সিরিজভারতলিড স্পোর্টসশিভমহারশীত
শেয়ারTweetPin

সর্বশেষ

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT