চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিনেই কুপোকাত ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, ইংল্যান্ডের বিপক্ষে স্পিনে কুপোকাত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ শুরুর আগে ভারতের স্পিন বিষে ইংল্যান্ড নীল হবে এমন অনেক কথা চলছিল। ম্যাচ শুরুর আগে দলে তৃতীয় স্পিনার থাকবে কী না সেটা নিয়েও ইংল্যান্ডকে ধোঁয়াশায় রেখেছিল রোহিত শর্মারা। সিরিজ শুরুর আগের কথাই ঠিক হতে যাচ্ছে। হায়দরাবাদে সিরিজের প্রথম ইনিংসে সেই স্পিনেই কুপোকাত হল বেন স্টোকসের দল।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথমে নেমে রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের বলে মোটেও সুবিধা করতে পারেননি জ্যাক ক্রোলি, ওলি পোপরা। সফরকারী ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৬ রানে।

দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান এসেছে অলরাউন্ডার স্টোকসের ব্যাট থেকে। শেষ উইকেট পর্যন্ত একাই লড়ে গেছেন বাঁহাতি এ ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে ডানহাতি জনি বেয়ারস্টোর থেকে। এছাড়া অভিষিক্ত টম হার্টলি করেন ২৩ রান।

জবাব দিতে নেমে রোহিত শর্মার উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে ভারত। ৭০ বলে ৭৬ রানে যশ্বী জয়সওয়াল এবং ১৪ রানে শুভমান গিল অপরাজিত আছেন। ইংল্যান্ডের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন জ্যাক লিচ।

রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের কথা মনে করিয়েছে। সেই ফাইনালে ফল ইংল্যান্ডের পক্ষে এলেও এবার ১ রান কাটা পড়েছে দলটির। স্টোকসের শটে ৬ রানের মঞ্চ এলেও বোর্ডে যোগ করা হয়েছে ৫ রান।

৪৭তম ওভারে বল করতে আসেন জাসপ্রিত বুমরাহ, স্ট্রাইকে থাকা বেন স্টোকস স্কয়ার লেগে ঠেলে দুই রানের জন্য দৌড়ানো শুরু করেন। ভারতের ফিল্ডার থ্রো করলে সেটি ওভার থ্রোতে বাউন্ডারি হয়ে যায়। স্বভাবতই দুই রানের দৌড়ে ৬ রান দেয়ার কথা। কিন্তু আম্পায়াররা রিপ্লেতে দেখেন থ্রোয়ের সময় দুই ব্যাটার প্রথম রানের পর দ্বিতীয় রানের দৌড় শুরু করলেও ক্রিজে নিজেদের অতিক্রম করেননি। তাতে দৌড়ের দ্বিতীয় রানটি আর সাকসেসফুল রান বলে বিবেচিত হয়নি। ফলে তখন ৬ রান না দিয়ে ৫ রান দেয়া হয়।

Reneta

১০ উইকেটের ৮টি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন অশ্বিন-জাদেজা-অক্ষর। বাকি ২ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। জাদেজা ও অশ্বিন নিয়েছেন ৩টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনইংল্যান্ডজয়সোয়ালজাদেজাবুমরাহভারতলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT