চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী শিন্ডে, উপমুখ্যমন্ত্রী ফডনবীস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন শিবসেনার এই বিদ্রোহী নেতা। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মহারাষ্ট্রের দু’বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস।

মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণার পর শিন্ডে বলেন, ‘‘বালাসাহেবের হিন্দুত্বের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিধায়করা নিজ নিজ কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’

ফডনবীসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিন্ডে বলেছেন, ‘‘বিজেপির ১২০ জন বিধায়ক রয়েছে। তারপরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফডনবীস। তার কাছে আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী, অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ।’’

অন্যদিকে, নতুন মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভাতে না থাকার ব্যাপারে নিজের অনিচ্ছার কথা জানিয়েছিলেন দেবেন্দ্র ফডনবীস। কিন্তু শপথ অনুষ্ঠানের মুখে নাটকীয় মোড় নেয় মহারাষ্ট্রের রাজনীতি। দেবেন্দ্রকে উপমুখ্যমন্ত্রী করতে চায় বিজেপি, এমন মন্তব্যই করেন জে পি নড্ডা। এরপরই টুইট করে ফডণবীসের উপমুখ্যমন্ত্রী হওয়ার খবর জানান নড্ডা।

সূত্রের খবর, অমিত শাহ, নড্ডার অনুরোধেই শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হয়েছেন ফডনবীস।

বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেছেন, ‘‘বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, সরকারে থাকা উচিত দেবেন্দ্র ফডনবীসকে। তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করুন ফডনবীস।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিজেপিশিবসেনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT