চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গম্ভীরকে দোষারোপ করায় শ্রীশান্থকে আইনি নোটিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লিজেন্ড লিগ ক্রিকেটে ম্যাচ চলাকালে বিবাদে জড়িয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও শান্থাকুমারন শ্রীশান্থ। ম্যাচ শেষে গম্ভীরকে দোষারোপ করে একাধিক ভিডিও বার্তা দেন শ্রীশান্থ। এমন কাণ্ডে এবার শ্রীশান্থকে আইনি নোটিশ দিয়েছেন লেজেন্ডস ক্রিকেট লিগের (এলএলসি) কমিশনার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শ্রীশান্থ চুক্তির ধারা ভেঙেছেন বলে এসএলসি তাদের আইনি নোটিশে উল্লেখ করেছে। গম্ভীরকে নিয়ে শ্রীশান্থ সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ভিডিও ছেড়েছেন সেগুলো তুলে নিলে তার সঙ্গে আলোচনায় বসবে এলএলসি।

সুরাটে এলিমিনেটর ম্যাচে গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস লড়ছিল শ্রীশান্থের গুজরাট জায়ান্টসের বিপক্ষে। পাওয়ার প্লেতে শ্রীশান্থের এক ওভারে একটি ছক্কা ও একটি চার মারার পর বোলিং মার্কে ফিরে যাওয়ার সময় গম্ভীরের দিকে চোখ বড় করে তাকান শ্রীশান্থ। পাওয়ার প্লে শেষে দুজনে বিবাদে জড়িয়ে পড়েন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে শ্রীশান্থ দাবি করেন, গম্ভীর তাকে ফিক্সার বলেছেন। এরপর তার বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ আনেন। লিখেছেন, ‘আমি তার দিকে কোনো খারাপ শব্দ বা গালিগালাজ করিনি। আমি শুধু বলছিলাম, তুমি কি বলছ? প্রকৃতপক্ষে, আমি তার দিকে হাস্যরসাত্মকভাবে তাকিয়ে ছিলাম। কারণ সে আমাকে বলছিল, ফিক্সার, ফিক্সার, ফা…অফ ফিক্সার। এমন ভাষায়ই সে ব্যবহার করেছে।’

কিন্তু সে ম্যাচের আম্পায়াররা শ্রীশান্থ-গম্ভীরের বাগ্‌বিতণ্ডা নিয়ে যে প্রতিবেদন জমা দিয়েছেন, সেখানে গম্ভীর শ্রীশান্থকে ‘ফিক্সার’ বলেছেন, এমন কোনো কিছুর উল্লেখ নেই।

২০১৩ সালে ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে বিসিসিআইয়ের শৃঙ্খলা কমিটি শ্রীশান্থকে ক্রিকেট থেকে আজীবন বহিষ্কার করেছিল। দুই বছর পর ফৌজদারি অভিযোগ থেকে খালাস পান তিনি এবং নিষেধাজ্ঞা কমিয়ে সাত বছর করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্ডিয়া ক্যাপিটালসএলএলসিগম্ভীরগুজরাট জায়ান্টসবিসিসিআইলিজেন্ড লিগ ক্রিকেটশ্রীশান্থসুরাট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT