চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ হাতে রেখেই ভারতকে সিরিজে হারাল অস্ট্রেলিয়া

ওয়ানডে সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া বনাম ভারত দ্বিতীয় ওয়ানডে

অস্ট্রেলিয়া বনাম ভারত দ্বিতীয় ওয়ানডে

তিন ওয়ানডের প্রথম দুটিতে ভারতকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ব্যাটিং ভরাডুবির পর ঘুরে দাঁড়িয়েছিল ভারত, কিন্তু হার ঠেকাতে পারেনি। এদিনও রানখরা কাটাতে পারেননি বিরাট কোহলি, টানা দ্বিতীয় ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। সিরিজ জয়ের ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়েছে অজিবাহিনী।

অ্যাডিলেডে টসে জিতে শুভমন গিলদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান মিচেল মার্শ। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে সফরকারী দল। লক্ষ্য তাড়ায় নেমে ২২ বল হাতে রাখে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক দল। ৪৬.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে অস্ট্রেলিয়া।

এদিন ৯ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন গিল। রান আসেনি কোহলির ব্যাটে। ৪ বলে খেলে জাভিয়ের ব্রাটলেটর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। ১৩৬ বলে ১১৮ রানের একটি জুটি গড়েন রোহিত শর্মা এবং শ্রেয়াস আয়ার। রোহিত ৭ চার ও ২ ছক্কায় ৯৭ বলে করে যান ৭৩ রান। শ্রেয়াস ৭ চারে ৭৭ বলে করেন ৬১ রান।

অক্ষর পাটেল ৫ চারে ৪১ বলে করেন ৪৪ রান। লোকেশ রাহুল ১৫ বলে করেন ১১ রান। হার্ষিত রানা করেন ১৮ বলে অপরাজিত ২৪ রান।

অজিদের হয়ে অ্যাডাম জাম্পা নেন ৪ উইকেট। ব্রাটলেট নেন ৩ উইকেট এবং মিচেল স্টার্ক নেন ২ উইকেট।

জবাবে ২৪ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন মার্শ। ট্রেভিস হেড ৪০ বলে করেন ২৮ রান। ম্যাথু শর্ট ৪ চার ও ২ ছক্কায় ৭৮ বলে করেন ৭৪ রান। ম্যাট রেনশো ৩০ বলে করেন ৩০ রান। মিচেল ওয়েন করেন ২৩ বলে ৩৬ রান। কুপার কনোলি ৫৩ বলে অপরাজিত ৬১ রান করে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান।

Reneta

ভারতীয় বোলারদের মধ্য ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং, রানা এবং ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও অক্ষর পাটেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াকোহলিগিলজাম্পাদ্বিতীয় ওয়ানডেভারতমার্শরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT