চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারকেন্দ্র ও সমর্থকের বাড়িতে ভাংচুর-অগ্নিসংযোগ

হাফিজ রায়হান সাদা হাফিজ রায়হান সাদা
১:০৫ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৩
জনপদ, জামালপুর
A A
ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারকেন্দ্র ও সমর্থকের বাড়িতে ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা।

গতকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে জামালপুর জেলার সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারকেন্দ্রে হঠাৎ করেই নৌকা সমর্থক ১৫ থেকে ২০ জন নেতাকর্মী গিয়ে কেন্দ্রটি ভাংচুর করে। একপর্যায়ে তারা প্রচারকেন্দ্রে আগুন ধরিয়ে দেয়।

Banglabid

এছাড়াও হামলাকারীরা ওই প্রচারকেন্দ্রের যুগ্ম আহবায়ক পার্শবর্তী মো. আলমের বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাংচুর ও লুটপাট করে। এসময় বাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানির চেষ্টা করে তারা।

ঈগলের প্রচার কেন্দ্র্রে যুগ্ম আহবায়ক মো. আলমের অভিযোগ, হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িতরা বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের লোক। চেয়ারম্যানের নির্দেশেই এই ঘটনা ঘটানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর অভিযোগ, এর আগেও নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সাধারণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে তার জন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে।

Reneta

তবে বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, তিনি এসব ঘটনার কিছুই জানেন না। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিসংযোগঈগলঈগল প্রতীকদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনভাংচুরস্বতন্ত্র প্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT