চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীন বাংলা দলের খোকনের মৃত্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

কিছুদিন ধরে বেশ অসুস্থ ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ফজলে সাদাইন খোকন। শনিবার রাতে ৭২ বছর বয়সে মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার এক বার্তায় কৃতি ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন আবাহনী ক্রীড়া চক্র, বিআরটিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি ফুটবলার খোকন।

ফজলে সাদাইন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। নানা সমস্যা নিয়ে গতমাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আইসিইউতে ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সাধারণ ওয়ার্ডে দেয়া হয়।

পরে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু অবস্থার অবনতি হলে আবারও তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকে আইসিইউতেই ছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলে রাজশাহী থেকে একমাত্র সদস্য ছিলেন ফজলে সাদাইন।

মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল, ১২টিতে জিতেছিল। ম্যাচগুলোর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ তারা মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে দিয়েছিলেন।

Reneta

গত পাঁচ মাসে মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের পাঁচ সদস্য। গত ২৯ জুলাই আমিনুল ইসলাম সুরুজ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ৮ আগস্ট যুক্তরাষ্ট্রে মারা যান সাইদুর রহমান প্যাটেল। ১৯ সেপ্টেম্বর মারা যান বিমল কর। ১৮ নভেম্বর মারা যান অধিনায়ক জাকারিয়া পিন্টু। শনিবার মারা গেলেন ফজলে সাদাইন খোকন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রীড়া মন্ত্রণালয়খোকনস্বাধীন বাংলা ফুটবল দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT