কক্সবাজার

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে সারারাত থেমে থেমে বৃষ্টি

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে সারারাত থেমে থেমে বৃষ্টি

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারে শুক্রবার (১১ মে) রাত থেকে ভোর রাত সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। তার মধ্যে কক্সবাজার পৌরসভা, টেকনাফের কিছু অংশ, সেন্টমার্টিন এবং মহেশখালি উপজেলার বৃষ্টির মাত্রা একটু বেশি ছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কক্সবাজারে রাতের তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রী। বাতাস উত্তর-উত্তর পশ্চিম দিক ৯ কিলোমিটার বেগে প্রবাহিত হলেও কোথাও কোথাও ঝড়ো হাওয়ার দমকা ছিল ২২ কিলোমিটার। আকাশ ছিল মেঘে ঢাকা।

কক্সবাজারের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, জেলায় শনিবার ভোর পর্যন্ত ২.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বাতাসের তেমন বেগ ছিল না।

বিষয়:কক্সবাজার
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…