বাংলাদেশ

বন্যার্তদের জন্য একদিনের বেতন দিলেন ইনসেপ্টার কর্মকর্তা-কর্মচারীরা

ইনসেপ্টার কর্মকর্তারা বন্যার্তদের জন্য একদিনের বেতন প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনসেপ্টার কর্মকর্তারা বন্যার্তদের জন্য একদিনের বেতন প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বন্যায় বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় দেশের অন্যতম শীর্ষ ঔষধ প্রস্ততকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সহযোগী প্রতিষ্ঠান সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্ট-এর পক্ষ থেকে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের একদিনের সমপরিমাণ বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজকক্ষে প্রধান উপদেষ্টার পক্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর দেওয়া চেক গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ইনসেপ্টার নির্বাহী পরিচালক (মার্কেটিং) ডা. আরেফিন আহমেদ, এহসান আজিজ,  নির্বাহী পরিচালক (সাপ্লাই চেইন) মাহবুবুল করীম, জাকির খান, এজিএম (এইচআর) এবং জিয়া মাহমুদ খান (সিনিয়র ম্যানেজার, এইচআর-এডমিন)।

বিষয়:ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…