আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পঞ্চাশ জনেরও বেশি শিল্পীর গাওয়া ৬৩টি মৌলিক গানের সংকলন ‘এক নির্ঝরের গানে’র। শনিবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘উদযাপনের সত্য’ নামের প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন স্থপতি এনামুল করিম নির্ঝর।








