চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২১, জুন ২০২৩
বাংলাদেশ, শিক্ষা
A A

দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এ বছরের বই পড়া কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার ২০ জুন শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিকাশের চিফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অবঃ) শিক্ষার্থীদের হাতে বই তুলে এই কর্মসূচি উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কে এম সোলায়মান আল মামুন এবং বিকাশের রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের হেড হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।

ছাত্র-ছাত্রীদের পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্দেশ্যকে আরো প্রসারিত ও কার্যকরী করতে নয় বছর ধরে বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমাদের দেখার চোখকে বড় করতে হবে, অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করতে হবে। আর সেই দৃষ্টিভঙ্গিকে বড় করা, চোখের সংখ্যা বাড়ানোর উপায় হলো বিভিন্ন বিষয়ে বই পড়া। বাংলাদেশকে অনেক বড় হতে হবে, বাংলাদেশের সম্ভাবনাও অনেক, সে সম্ভাবনার পতাকা হচ্ছে তোমাদের হাতে। তোমরা সে পতাকা ধরো। দেখবে- বাংলাদেশ হাজার হাজার আলোকিত চোখের একটা পৃথিবী হবে।’

দেশে বিদেশে জ্ঞান চর্চার মাধ্যমে বিভিন্ন সময় পৃথিবীতে যাঁরা সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন মানুষদের গল্প শুনিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অবঃ) বলেন, ‘তোমাদের পড়াশুনা করে আলোকিত মানুষ হতে হবে। তোমরা আলোকিত মানুষ হলে দেশ বিকশিত হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সাথে বিকাশের এই সম্পৃক্ততা আলোকিত মানুষ গঠনের পথে সংযুক্ত হওয়া। বিকাশের যাত্রায় সবমসয় বইয়ের সাথে সংযুক্ততা রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Reneta

অনুষ্ঠানে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিলনায়তনে ১২০০ বেশী শিক্ষার্থীর উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়া হয়। বই বিতরণ শেষে শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করেন।

সারাদেশের শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের এই বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে। এই কর্মসূচির আওতায় দেশজুড়ে ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩ লক্ষ বই দেয়া হয়েছে, যা থেকে ৩০ লাখের ও অধিক পাঠক উপকৃত হয়েছে। এবছর এ কার্যক্রমে যুক্ত হওয়া বইয়ের সংখ্যা ৩৩ হাজার ৬’শ।

বিকাশ তার যাত্রালগ্ন থেকেই বই পড়াকে উৎসাহিত করতে বিভিন্ন ধরণের কার্যক্রমে যুক্ত রয়েছে। ২০১৮ সাল থেকে অমর একুশে বইমেলার মূল পৃষ্ঠপোষক হিসেবে বাংলা একাডেমির সাথে কাজ করে আসছে। শিক্ষা কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে ২০১৯ সাল থেকে যশোরের বিশেষায়িত স্কুল ‘প্রয়াস’ এর শিক্ষার্থীদের বাৎসরিক শিক্ষা দান খরচ বহন করে আসছে বিকাশ। এ ছাড়াও ২০১৯ সাল থেকে দেশব্যাপী ৮৫০ এর ও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বিকাশ ও বিজ্ঞানচিন্তার উদ্যোগে আয়োজিত হয়ে আসছে বিজ্ঞান উৎসব। এতে ৬০০ এর বেশি প্রজেক্ট প্রদর্শন করে নিজেদের উদ্ভাবনী দক্ষতা আর বুদ্ধিদীপ্ততা দেখিয়েছে ২০ হাজারের ও বেশি খুদে বিজ্ঞানীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বসাহিত্য কেন্দ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক একতরফা ও হাস্যকর: ট্রাম্প

জুলাই ৩, ২০২৬

তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে নেওয়া হয়েছে খামেনির মরদেহ

জুলাই ৩, ২০২৬

এফডিসিতে ভোটের লড়াই, রাতেই মিলবে শিল্পী সমিতির নতুন নেতৃত্ব

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT