বিনোদন

দলীয় চিত্রপ্রদর্শনী দিয়ে যাত্রা করছে ‘ভূমি গ্যালারি’

মঙ্গলবার থেকে লালমাটিয়ায় আনুষ্ঠানিক যাত্রা করছে ভূমি গ্যালারি...

বাংলাদেশের ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের উপর চিত্রপ্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রপ্রদর্শনীতে বাংলাদেশের ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ছবি প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিল্প সমাজের জন্য আনন্দ সংবাদ নিয়ে এলো আর্ট গ্যালারি ‘ভূমি’। মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার লালমাটিয়ায় আনুষ্ঠানিক যাত্রা করছে ‘ভূমি গ্যালারি’।

গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এদিন শুরু হচ্ছে বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পীদের শিল্পকর্ম নিয়ে ‘আর্টিফায়িং দ্য সোল’ শিরোনামে একটি দলীয় চিত্রপ্রদর্শনী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ভূমি। গ্যালারি উদ্বোধন ও দলীয় চিত্রপ্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি থাকবেন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও অধ্যাপক নিসার হোসেন, ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রথিতযশা ও তরুণ চিত্রশিল্পী, চিত্রসমালোচক, শিল্পপ্রেমিসহ অন্যান্যরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভূমি গ্যালারিতে (বাড়ি ৬/৪, (২য় তলা), ব্লক ডি, লালমাটিয়া) তবে উদ্বোধনী আয়োজন।

দলীয় চিত্রপ্রদর্শনীর অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- সমরজিৎ রায় চৌধুরী. রফিকুন নবী, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, আব্দুস শাকুর শাহ, বীরেন সোম, আবুল বারক আলভী, অলকেশ ঘোষ, মনসুর উল করিম, তরুণ ঘোষ, নাইমা হক, মোহাম্মদ ইউনুস, নাসিম আহমেদ নাদভী, জামাল আহমেদ, রেজাউন নবী, রণজিৎ দাস, সমর মজুমদার, আহমেদ সামসুদ্দোহা, আইভি জামান, শিশির ভট্টাচার্য, শেখ আফজাল, কনক চাঁপা চাকমা ও মোহাম্মদ ইকবাল।

বিষয়:আর্ট গ্যালারি আর্টিফায়িং দ্য সোল উদ্বোধনী অনুষ্ঠান ভূমি মনিরুল ইসলাম হামিদুজ্জামান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…