চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টগর’-এ আদরের সঙ্গী পূজা, কেন বাদ পড়লেন দীঘি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
দুটি অভিনেত্রী একসঙ্গে ছবি, একজন বসে অন্যজন দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরের শুরুতে ‘টগর’-এর মোশন পোস্টার প্রকাশ করেন নির্মাতা আলোক হাসান। মোশন পোস্টার প্রকাশ করে জানানো হয়, ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। এবার জানা গেল, দীঘি নয়। ‘টগর’ সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরী।

১ জানুয়ারি আদর আজাদ ও দীঘিকে রেখে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করেন নির্মাতা। কিন্তু দেড় মাস পরে এসে কেন নায়িকা পরিবর্তন?

অভিনেত্রী পূজা লুকের ছবি, তিনি সোনালী পোশাক পরেছেন ও হাতে তীর ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ নায়িকা পরিবর্তন প্রসঙ্গে সিনেমার পরিচালক আলোক হাসান জানান, “একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। তবে আমি মনে করি পূজা চেরীকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।”

Banglabid

নির্মাতা জানান, আগামি ২৫ তারিখে ক্যামেরা ওপেন হতে যাচ্ছে ‘টগর’-এর। শুটিংয়ের উদ্দেশে গোটা ইউনিট ঢাকা ছাড়ছেন দুদিন আগেই।

এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে আদর ও পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম , রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন,এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

আধুনিক পোশাক পরা একজন পুরুষের স্টাইলিশ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ আদর আজাদ বলেন, আসলে গত চার মাস যাবত এই প্রজেক্ট এর সঙ্গে ওঠাবসা। মাঝখানে কেবল ‘পিনিক’-এর শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে গোটা ইউনিট প্রোডাকশন এবং কাজটা নিয়ে দারুণ আশাবাদী।

Reneta

পূজা চেরি বলেন, অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয় আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই। স্ক্রিপ্ট ডক্টরিং ও রিডিং সেশনে গল্পটিও ভিন্নমাত্রা পেয়েছে।

সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আদর আজাদদীঘিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT